








১৭ জানুয়ারি ২০২৪খ্রিঃ ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলার পুলিশ সুপার জনাব জাকির হাসান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।
আজ কল্যাণ সভায় ০২ জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন, জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) , জনাব থোয়াই অংপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব তসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার ( ছাগলনাইয়া সার্কেল) জনাব মোঃ ওয়ালী উল্লাহ ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।
