
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে লাভজনক করতে কঠোর নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন “টেলিটক যখন বাংলাদেশের প্রথম সরকারের নিজস্ব মোবাইল অপারেটর হিসেবে আসে তখন মানুষ সারারাত অপেক্ষা করেছে টেলিটকের সিম নেওয়ার জন্য। এই ভেবে যে, এটা সাশ্রয়ী হবে এবং নিজেদের পণ্য, নিজেদের সেবা আমরা ব্যবহার করবো। সেখান থেকে গ্রাহকরা অনেকটাই হতাশ হয়েছে। টেলিটক যে আমাদের ফোন, এটা যেনো সবাই ব্যবহার করতে চায়, আমাদের তার জন্য তৈরি হতে হবে। আমি আশা করবো, আগামী জুনের মধ্যে আমাদের যতো কঠোর সিদ্ধান্তই নিতে হোক কারো মুখের দিকে তাকিয়ে কোনো সিদ্ধান্ত নেবো না, এবং টেলিটকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সিন্ডিকেটের কোনো প্রভাব থাকবে না।”
