নিজাম হাজারীসহ সাড়ে চারশ জনের নামে ফেনীতে হ-ত্যা মা’মলা দায়ের
জাতীয় সংবাদ, টপ ফার্সট হাইলাইট নিউজ, টপ সেকেন্ড হাইলাইট নিউজ, ফেনী সদর সংবাদ, ফেনীর সংবাদ, রাজনীতি, সর্বশেষ সংবাদ
ফেনীর মহিপালে বৈ'ষম্যবি'রোধী ছাত্র আ'ন্দো'লনে গু-লিতে অটোরিকশা চালক মো. সবুজ নি-হ-তের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সদ্য সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধা...









