উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে পুরো বাংলাদেশ এর মধ্যে দ্বিতীয় হলেন ফেনীর সন্তান লাবন্যমহি সিংহ।
জাতীয় সংবাদ, টপ ফার্সট হাইলাইট নিউজ, টপ সেকেন্ড হাইলাইট নিউজ, তথ্যপ্রযুক্তি, ফেনী সদর সংবাদ, বিনোদন, শিক্ষা সংবাদ
উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে পুরো বাংলাদেশ এর মধ্যে দ্বিতীয় হলেন ফেনীর সন্তান লাবন্যমহি সিংহ। লাবন্যমহি সিংহ জয়নাল হাজারী কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরদিন আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উচ্চাঙ্গ নৃত্যে- ১ম ও লোক নৃত্যে ২য় স্থান অধিকার করেছে। এর আগে ২০২৫ সালে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে জাতীয় নৃত্য প্রতিযোগিতায়- সৃজনশীল নৃত্যে বাংলাদেশের মধ্যে সেরা নৃত্য শিল্পী হয়েছিলেন তিনি।
You sent
ekta pic dio
...







