সর্বশেষ সংবাদ

অনুষ্ঠিত হলো টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক শিক্ষাসফর-২৪

অনুষ্ঠিত হলো টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক শিক্ষাসফর-২৪

জাতীয় সংবাদ, টপ ফার্সট হাইলাইট নিউজ, টপ সেকেন্ড হাইলাইট নিউজ, তথ্যপ্রযুক্তি, ফেনীর সংবাদ, শিক্ষা সংবাদ, সর্বশেষ সংবাদ
"কুয়াশার চাদরে ঘেরা সমু্দ্র সৈকত এবং প্রাকৃতিক লীলাভুমিতে ঘুরাঘুরি আর আনন্দে মেতেছিল একসাথে পুরো টুইনসফ্ট টেকনোলজী পরিবার-" শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে সফলভাবে সম্পন্য হলো ফেনীর ঐতিহ্যবাহী সরকার অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক শিক্ষাসফর-২৪ দিনভর সাংস্কৃতিক প্রোগ্রাম,খেলাধুলা আর আড্ডা বাজি,সল্ফীবাজি, ঘুরাঘুরিতে শিক্ষার্থীরা ছিলেন আনন্দের জোয়ারে.সাথে সমুদ্রের তলদেশ দিয়ে নির্মিত এশিয়া মহাদেশে অন্যতম টানেল বঙ্গবন্ধু টানেল ভ্রমন আনন্দের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেয়। অনবদ্য আয়োজনে সাজানো সেদিন টুইনসফ্ট এর অফিসিয়াল সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রকৃতির দৃশ্য আর সমুদ্র সৈকতের অফার সৌন্দের্যের সান্নিধ্যে কুয়াশা আর রোদ্দুরের খেলায় আনন্দে মেতে উঠেছিল শিক্ষার্থীবৃন্দ।প্রকৃতির ও সমুদ্রের বিশালতার সান্নিধ্যে আনন্দে মেতে উঠেছিল টুইনসফ্ট পরিবার।চট্রগ্রাম ...
আলাউদ্দিন নাসিমকে মন্ত্রী পরিষদ সচিবের ফুলেল শুভেচ্ছা

আলাউদ্দিন নাসিমকে মন্ত্রী পরিষদ সচিবের ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ সংবাদ
ফেনী-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমকে আজ তাঁর গুলশানস্থ বাসভবনে এসে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদ সচিব জনাব মাহবুব হোসেন।
তরুণদের কর্মীদের প্রতি নাসিমের অনুরোধ

তরুণদের কর্মীদের প্রতি নাসিমের অনুরোধ

সর্বশেষ সংবাদ
ফেনী-১ আসনের সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম তাঁর তরুণ কর্মীদের প্রতি তাঁর চলার পথে মোটরসাইকেলের বহর না রাখতে অনুরোধ জানান। তিনি তাঁর এক ফেসবুক বার্তায় লিখেন "তরুনদের আবেগ উচ্ছাস এবং ভালবাসার প্রতি পুর্ণ শ্রদ্ধা রেখে অনুরোধ করছি আমার চলার পথে মোটর সাইকেলের বহর না রাখতে। কারন একটি দুর্ঘটনা সব আনন্দকে নিমিষেই মাটি করে দিতে পারে আর একটি পরিবারকে করতে পারে নিঃস্ব।" ...
টেলিটকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সিন্ডিকেটের কোনো প্রভাব থাকবে না

টেলিটকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সিন্ডিকেটের কোনো প্রভাব থাকবে না

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে লাভজনক করতে কঠোর নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন "টেলিটক যখন বাংলাদেশের প্রথম সরকারের নিজস্ব মোবাইল অপারেটর হিসেবে আসে তখন মানুষ সারারাত অপেক্ষা করেছে টেলিটকের সিম নেওয়ার জন্য। এই ভেবে যে, এটা সাশ্রয়ী হবে এবং নিজেদের পণ্য, নিজেদের সেবা আমরা ব্যবহার করবো। সেখান থেকে গ্রাহকরা অনেকটাই হতাশ হয়েছে। টেলিটক যে আমাদের ফোন, এটা যেনো সবাই ব্যবহার করতে চায়, আমাদের তার জন্য তৈরি হতে হবে। আমি আশা করবো, আগামী জুনের মধ্যে আমাদের যতো কঠোর সিদ্ধান্তই নিতে হোক কারো মুখের দিকে তাকিয়ে কোনো সিদ্ধান্ত নেবো না, এবং টেলিটকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সিন্ডিকেটের কোনো প্রভাব থাকবে না।" ...

কাফনের কাপড় পড়ে আন্দোলনে শিক্ষার্থীরা!

সর্বশেষ সংবাদ
চবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে সেশন জট নিরসনের দাবীতে আন্দোলন করছে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন কার্যক্রম শুরু করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতি নিয়েও শিক্ষার্থীরা তাদের অভিযোগ জানায়। ...
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

ফেনী জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
১৭ জানুয়ারি ২০২৪খ্রিঃ ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলার পুলিশ সুপার জনাব জাকির হাসান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।আজ কল্যাণ সভায় ০২ জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন, জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) , জনাব থোয়াই অংপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব তসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার ( ছাগলনাইয়া সার্কেল) জনাব মোঃ ওয়ালী উল্লাহ ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী...
“আপনার যত অপকর্ম আছে, ১হাজার নিউজ হবে” চবি উপাচার্যকে বললেন সাবেক ডিন

“আপনার যত অপকর্ম আছে, ১হাজার নিউজ হবে” চবি উপাচার্যকে বললেন সাবেক ডিন

সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবীতে শিক্ষক সমিতির ডাকা টানা অবরোধ চলছে। এই অবরোধের অংশ হিসেবে এক বক্তৃতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. এবিএম আবু নোমান উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন "আপনার যত অপকর্ম আছে, এক হাজার নিউজ হবে।"
সর্বশেষ সংবাদ
ভুল তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হল। শিক্ষা মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এর বরাত দিয়ে এক ফেসবুক বার্তায় এই অনুরোধ জানানো হয়। ...
সরকারি কলেজগুলো তদারকি করবে পাবলিক বিশ্ববিদ্যালয়

সরকারি কলেজগুলো তদারকি করবে পাবলিক বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সংবাদ
সরকারি কলেজ তদারকি করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি কলেজগুলোকে অধিভুক্ত করে অ্যাকাডেমিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয়গুলো শুরুতে আন্ডারগ্র্যাজুয়েট (অনার্স) কোর্স চালু না করে সরকারি কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব নেবে। গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরামর্শ বাস্তবায়নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুরোধ করে শিক্ষামন্ত্রী বলেন, এ জন্য আইন সংশোধনের প্রয়োজন হলে সরকার তা করবে।অনুষ্ঠানে উপস্থিত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে আগ্রহী বলেও জানান। ...
উপাচার্যের পদত্যাগের দাবীতে লাগাতার আন্দোলনে নামছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’

উপাচার্যের পদত্যাগের দাবীতে লাগাতার আন্দোলনে নামছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’

সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ উপাচার্য প্রফেসর বেণু কুমার দে এর পদত্যাগের দাবীতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির পক্ষ থেকে শনিবার এক বিজ্ঞপ্তিতে এই আন্দোলনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪-১৬ জানুয়ারি উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগের দাবীতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক সমিতির সদস্যরা। ...
error: Content is protected !!